ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর দপ্তরে প্রথম বৈঠক কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১২৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ২৮.০২.২০২৬ ।।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও-এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার শুভেচ্ছা বক্তব্য দেন। পরে কার্যালয়ের কাঠামো ও কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ সরকারের প্রতি উচ্চ প্রত্যাশা পোষণ করছে এবং সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, সরকারের সফলতা অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার ওপর।  তিনি আরও বলেন, দেশকে নিজেদের চূড়ান্ত ঠিকানা হিসেবে বিবেচনা করে জাতির অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাদী দল-এর ঘোষিত নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন এখন সময়ের দাবি। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান ও ক্রীড়া উন্নয়নসহ ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দেশ ও রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোপনীয়তা রক্ষা এবং সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দেন তিনি। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর দপ্তরে প্রথম বৈঠক কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে

আপডেট সময় : ০২:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬