ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাতনি জাইমা রহমানের হাতে খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬০ বার পঠিত

খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ০৮.০৩.২০২৬ ।।

নারী শিক্ষা ও নেতৃত্বে অবদানের স্বীকৃতিতে খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নাতনি জাইমা রহমানের হাতে

নারী শিক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে। নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কার তুলে দেন। এই সম্মাননা গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি, ব্যারিস্টার জাইমা রহমান। পুরস্কারটি দেশের নারীদের সমাজ, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং তাদের সংগ্রাম ও নেতৃত্বকে সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মোট ৩৯ জন নারীর মধ্যে ৫ জনকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এর মধ্যে খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন ছিলেন সম্মাননারপ্রাপ্তরা। এর বাইরে বিভিন্ন বিভাগের নারীদের অবদানকে সম্মান জানিয়ে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকায় আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার ও আফরোজা ইয়াসমিন; রাজশাহীতে লতা-খাতুন, রিজু তামান্না, মোসা. রাশেদা বেগম, রাজিয়া খাতুন ও সুমাইয়া ইসলাম; চট্টগ্রামে আসমা আক্তার কনা, বেগম তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম ও শমলা বেগম; সিলেটে কুলসুমা বেগম, মোছা. আমিনা বেগম, মোছা. রহিমা বেগম, কাঞ্চন বেগম ও রিফাত আরা রিফা; খুলনায় তারানা তাবাচ্ছুম, মোছা. ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন ও মোছা. রাজিয়া খাতুন; রংপুরে ফরিদা পারভীন, রিক্তা বানু, মোসা. রাশেদা বেগম, মোছা. পারভীন আক্তার ও খন্দকার আবিদা সুলতানা রিয়া; বরিশালে মোছা. নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার ও রিতা ব্রহ্ম; এবং ময়মনসিংহে নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম ও তাহমিদা পুরস্কৃত হন।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা এই পুরস্কার দেশের নারীদের নেতৃত্ব, সংগ্রাম ও অবদানকে সমর্থন দেয়ার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত।

ট্যাগস :

নাতনি জাইমা রহমানের হাতে খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬