ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’ Logo সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড Logo ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি Logo ৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর Logo সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী Logo পটুয়াখালীর ঐতিহাসিক ভারানী খাল এখন কচুরিপানার জঙ্গল: ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা! Logo গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন Logo সৌদিতে বাংলাদেশি যুবক নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, শোকে প্রাণ গেল ফুফুর Logo তথ্য পেয়েও ছুটতে পারে না ডিএনসি Logo বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবেঃআসিফ মাহমুদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৩৩৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। এ জন্য আমাদের সরকার এক কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে এক কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে সরকার। পার্টটাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ দেবে সরকার। সরকারের সব কাজের জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’

এ সময় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরি হতে যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ দেবে। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হবে।

এবারের যুব মেলায় সারাদেশ থেকে আসা ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য নিয়ে বসেছেন।

ট্যাগস :

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবেঃআসিফ মাহমুদ

আপডেট সময় : ০৩:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪