ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্ষকের বিচার ৯০ দিনে নয়, সাত দিনে দেখতে চাই: জামায়াত আমির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৩৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শুধু আছিয়া নয় সমাজে এই ধরনের ভয়ংকর অপরাধ সংঘটিত হলেই আপনারা সাংবাদিক মহল সংবাদের মাধ্যমে তুলে ধরবেন। সাদাকে সাদা হিসেবে কালোকে কালো হিসেবে তুলে ধরবেন। কালোদের চেহারা সমাজে তুলে ধরবেন যাতে ওদের শাস্তি নিশ্চিত করা হয়।   ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করবে তাদের সমাজ থেকে বয়কট করবেন। শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের কার্যক্রম আমরা খুব দ্রুত সময়ে দেখতে চাই। বিচার কার্যকর হয়েছে এবং শাস্তি নিশ্চিত হয়েছে এটা আমরা দেখতে চাই। এরকম যারা লম্পট তারা এ ধরনের জঘন্যতম কাজ করতে যেন ভয় পায়। আমরা দেশে প্রচলিত আইনের মাধ্যমে ৯০ দিনের মধ্যেই এর বিচারকাজ দেখতে চাই।  শনিবার (১৫ মার্চ) মাগুরার সোনাইকুন্ডিতে ধর্ষণের ঘটনায় মৃত শিশুর কবর জিয়ারতের সময় একথা বলেন বাংলাদেশ জামায়াতের আমির ড. শফিকুর রহমান।  তিনি আরও বলেন, কুরআনের আইন দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে, শান্তি বয়ে আনবে। এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সব শ্রেণি পেশার মানুষ একসঙ্গে বসবাস করবে হানাহানি করবে না। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে সব্দালপুর হাইস্কুল মাঠে নামেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক এ বি এম বাকেরসহ জেলার জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ড. মো. শহীদুল্লাহ তাহের, নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। কবর জিয়ারত শেষে সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে ড. শফিকুর রহমান বলেন, দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ যে করবে দেশের প্রচলিত আইনের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করা হবে। দেশের আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকার কথা বলেন তিনি তিনি আরও বলেন, অনেকেই বলেছেন ৯০ দিনের মধ্যে দেশের প্রচলিত আইনের মাধ্যমে এ ঘটনার বিচার হবে, কিন্তু আমি এক সপ্তাহের মধ্যেই এই শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যারা ধর্ষণের মতো জঘন্যতম কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে আমরা সামাজিকভাবে তাদের বয়কট করি।  তিনি আছিয়ার কবর জিয়ারত করে তাদের বাড়িতে যান কিন্তু সেখানে আছিয়ার মা কিংবা পরিবারের কেউ ছিলেন না। যে কারণে তাদের সঙ্গে তিনি দেখা করতে  পারেন নি।

ট্যাগস :

ধর্ষকের বিচার ৯০ দিনে নয়, সাত দিনে দেখতে চাই: জামায়াত আমির

আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫