ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন।স্থানীয় সরকার সংস্কার কমিশন পর্যবেক্ষণ দিয়েছে, জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। এ বিষয়ে সিইসি বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে, জুনে নির্বাচন করা সম্ভব। যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয় তবেই সেটি সম্ভব হবে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিইসি মনে করেন, স্থানীয় সরকার সংস্কার কমিশন জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে যে বক্তব্য দিয়েছেন এটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন।তিনি বলেন, তারা (সংস্কার কমিশন) বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন। এ বিষয়ে সিইসির কোনো মন্তব্য নেই। এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন এ বিতর্কে জড়াতে চায় না। আগে ভোটার তালিকা হোক। এখনো ভোটার তালিকা করা সম্ভব হয়নি।বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা মনে করি ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এমন একটি জোয়ার সৃষ্টি করতে চাই যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার বলে কমিশন মনে করে সেটুকু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: সিইসি

আপডেট সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫