ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৫৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়ন বলতে যেটা বোঝা যায় প্রন্তিক অঞ্চলের উন্নয়ন। বিগত দিনে প্রন্তিক অঞ্চলের উন্নয়ন হয়নি। বিগত সরকারের যারা ছিলো তারা নিজেদের মধ্যে টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প নিয়ে লুটপাট করেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলার নদী ভাঙন বন্ধের জন্য হাজারও কোটি টাকার প্রকল্প নিয়েছে। কিন্তু এখনও মনপুরার ভাঙন বন্ধ হয়নি।তিনি আরও বলেন, মনপুরা, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন আধুনিক ঘাট নির্মাণ করা হচ্ছে। মনপুরায় ফেরি চলাচল চালু করারও পরিকল্পনার কথা জানান তিনি।ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে উপদেষ্টা ঢালচরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করে। পরে তিনি মনপুরা উপজেলার রামনেওয়াজ, হাজির হাট লঞ্চঘাট পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিটিএস’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, সাবেক সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

ট্যাগস :

উন্নয়নের নামে বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫