সংবাদ শিরোনাম :
ঈদে ছুটি বাড়ল: নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি, মোট ৭ দিন অবকাশ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৮৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ০৫.০৩.২০২৬ ।।
ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকার আরও একদিন সরকারি ছুটি ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি থাকায় এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে বন্ধ থাকবে সরকারি অফিস। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ঈদের আগে মানুষের যাতায়াত সহজ করতে ১৮ মার্চকে ছুটি হিসেবে নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





















