ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আজারবাইজান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২৬৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বাংলাদেশে নিযুক্ত আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন এ সাক্ষাৎ করেন তারা। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় প্রধানত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যার মধ্যে রয়েছে আগামীতে বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ সম্মেলন, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং ব্যবসায়িক অংশীদারত্ব। এছাড়াও আজারবাইজান ও বাংলাদেশের মধ্যে একটি বিমান সেবা চুক্তির প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

অধ্যাপক ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য আসন্ন কপ-২৯ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ সম্মেলনে প্রায় ৩২ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন এবং মূলত জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা হবে, যা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত হুসেইনলি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আজারবাইজান নতুন সুযোগ খুঁজছে এবং বাংলাদেশের সঙ্গে আরও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের উপায় অনুসন্ধান করছে।

তিনি উল্লেখ করেন, জুন মাসে বাকুতে দুই দেশের মধ্যে একটি পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আজারবাইজান বিমান সেবা চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে।

ট্যাগস :

আজারবাইজান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪