ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন যুবদলের সংবাদ সম্মেলন 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

হাবিব হাসান , প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসত্য তথ্য  মিথ্যা  প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লতব্দী ইউনিয়ন যুবদল। বুধবার বেলা সাড়ে ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার লতব্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুর রহমান রানা।  এ সময় তিনি বক্তব্যে বলেন, রাজদিয়া-কমলাপুর ইছামতী নদীর উপর ব্রীজের মেরামত কাজের জন্য ২০ দিন মানুষের হাঁটা ও সকল যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।  এ পথে প্রতিদিন শিক্ষার্থী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ যাতায়াত করেন। বর্তমান সময় কৃষকদের আলু বীজ, সার ও শিক্ষার্থীদের পরিক্ষা শুরু হয়েছে। তাই লতব্দী ইউনিয়নের চর নিমতলা, গয়াতলা, কমলাপুর, রামানন্দ ও মাহমুদপুর এই পাঁচ গ্রামবাসী আলোচনা করে সিদ্ধান্ত নেয় কমপক্ষে ৩ টি ট্রলার দিয়ে যাত্রীদের  পারাপারের ব্যবস্থা করার। সেই সুবাদে পারাপারের ব্যবস্থা করা হয় প্রথম তিন দিন যাত্রীদের নিকট থেকে ১০ টাকা করে ও শিক্ষার্থীদের ফ্রী পারাপার করা হয়। এরপর ইউনিয়ন যুবদলের সহযোগীতা এবং ঐ গ্রাম গুলোর প্রবাসীরা ট্রলার খরচ দিবে বলে জানায়। প্রতিদিন ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়। তিন দিন পর প্রবাসীরা সামান্য টাকা দেয় তাতে না হওয়ায় আবার পারাপারের জন্য কিছু ভাড়া নেওয়ার প্রস্তাব হলে কুচিয়ামেড়ার মোস্তাফিজুর রহমান রিপন নামের একব্যাক্তি ইউনিয়ন যুবদলের নামে চাঁদার অভিযোগ তুলেন, সেটির সূত্র ধরে তথ্য যাচাই না করে  বিক্রমপুর টিভি নামে ফেইসবুক পোর্টালে সংবাদ প্রচার করে। সামাজিক, মানবিক কাজ করার পরও ইউনিয়ন যুবদলের নামে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচার করায় আমরা হতাশ, আমাদের  সম্মানহানি হয়েছে। এজন্য এর প্রতিবাদে আজ আমরা সংবাদ সম্মেলন করেছি। ১১ দিন যাবৎ ব্রীজটি কাজের জন্য বন্ধ রয়েছে। বর্তমানে প্রবাসীদের অর্থায়নে ১ টি ট্রলার দিয়ে প্রতিদিন হাজারো যাত্রীদের ফ্রী পারাপার করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রাণি ও মৎস্য বিষয়ক সম্পাদক মো. আরিফ শেখ, উপজেলা জিয়া পরিষদের সহ ক্রীড়া ও সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, লতব্দী ইউনিয়ন যুবদল নেতা মো. তারা মোল্লা, মো. লেহাজুদ্দিন, মো. সেলিম মুন্সী, ফয়সাল মোল্লা, লতব্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।

ট্যাগস :

সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন যুবদলের সংবাদ সম্মেলন 

আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪