ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেটিসিসিএলের উন্নয়ন ও সম্পত্তি উদ্ধারে সহযোগিতা চাইলেন চেয়ারম্যান Logo দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী Logo লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ Logo শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’ Logo সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড Logo ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি Logo ৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর Logo সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী Logo পটুয়াখালীর ঐতিহাসিক ভারানী খাল এখন কচুরিপানার জঙ্গল: ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা! Logo গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন

সাবেক রেলমন্ত্রী জিল্লুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২৪৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দুর্নীতির অভিযোগে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদকের অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম ওই আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

অভিযোগ আছে দুই যুগের ব্যবধানে এখন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সাবেক এমপি জিল্লুল হাকিম কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন।

বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিমসহ পরিবারটি দুর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা, বনানী ও রাজবাড়ী শহরে বিলাসবহুল বাড়ি ও রাজবাড়ীর তিন উপজেলায় ৫০০ বিঘার বেশি জমির মালিকানা থাকার অভিযোগ রয়েছে।

ট্যাগস :

সাবেক রেলমন্ত্রী জিল্লুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

আপডেট সময় : ০৩:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪