সংবাদ শিরোনাম :
লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৭ বার পঠিত

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

















