ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

যাকে ‘র’ এজেন্ট বলছেন, তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি :আসিফ মাহমুদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ২০৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে কথা বলেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যাকে ‘র’ এজেন্ট বলছেন, ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। ‘এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।’ তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ‘র’ এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও ‘র’ পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই। না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। ২৯ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‌‘পুলিশ, আনসারের সমম্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা’ শিরোনামে একটি ভিডিও প্রচার করেন।তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।

ট্যাগস :

যাকে ‘র’ এজেন্ট বলছেন, তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি :আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৩:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪