সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়ে-এরদোয়ান
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ২৫৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। সোমবার।। ০৬.০১.২৬।।
ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক ফোনালাপে তিনি এই কথা বলেন। সোমবার (৫ জানুয়ারি) মন্ত্রিসভার একটি বৈঠকে এরদোয়ান এ সতর্কবার্তা দেন।
মন্ত্রিসভার একটি বৈঠক শেষে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করি না। অন্য দেশের সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ; যা বিশ্বজুড়ে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।’
এরদোয়ান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আমি এ বিষয়ে আমাদের দেশের সংবেদনশীলতার কথা স্পষ্টভাবে জানিয়েছি। আমি বিশেষভাবে জোর দিয়ে বলেছি যে ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়।’ সরাসরি কারও নাম উল্লেখ না করে মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেন এরদোয়ান।
























