ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’ Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী

পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৭ বার পঠিত

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত এক নারী শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির একটি গণমাধ্যমকে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র ২০ শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, যাদের মধ্যে ১৮ জন ছেলে শিক্ষার্থী ও দুজন মেয়ে শিক্ষার্থী ছিল। নিহত শিক্ষার্থীরা সবাই ৭ থেকে ১২ বছর বয়সী ছিল বলে জানা গেছে।

হাসপাতালের ওই মুখপাত্র আরও জানান, এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই ওই হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, আল খাইর স্কুলের ছাদ ধসে পড়েছে। এতে করে ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী চাপা পড়ে। ঘটনার সময় স্কুলটিতে ক্লাস চলছিল।

ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কার্যক্রম চলমান।

এর আগে, লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছিলেন, দুর্ঘটনার পর স্কুলটির ১৭ শিক্ষার্থীকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তাদের সবার বয়স ছিল ১৩ বছর বা তার কম। এরপর আরও ১৭ জন আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

শিক্ষিকা ও শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম। এ ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, এই অবুঝ শিশুদের মূল্যবান জীবন হারানো খুবই বেদনাদায়ক এক ট্র্যাজেডি।

সূত্র: ডন

ট্যাগস :

পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১

আপডেট সময় : ০২:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬