ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

“কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ক্রমবর্ধমান সহিংস ঘটনা”

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০৯.০৩.২০২৬ ।।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাত: আঞ্চলিক হামলার ধারা অব্যাহত

ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হঠাৎ হামলা সোমবার (৯ মার্চ) পর্যন্ত দশম দিনে প্রবেশ করেছে। এ ঘটনায় ইরানে মৃতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে, একই সঙ্গে শত শত মানুষ আহত হয়েছেন। হামলার পরিপ্রেক্ষিতে ইরানও পাল্টা পদক্ষেপ শুরু করেছে এবং শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। কাতারভিত্তিক আল জাজিরা জানাচ্ছে, ইরানি সেনারা সম্প্রতি কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে। কাতার আকাশে প্রায় চার ঘণ্টা আগে ইরান থেকে মিসাইল নিক্ষেপ করা হয়। যদিও কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিসাইল ধ্বংস করা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দোহার আকাশে অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইন জানিয়েছে, সিত্রা এলাকায় ইরানি ড্রোন আক্রমণে কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হলেও সবকটি ভূপাতিত হয়েছে, তেলক্ষেত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তরে দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সৌদি সরকার সতর্ক করে জানিয়েছে, ইরান হামলা থামায়নি, তবে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষার জন্য ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে।সংযুক্ত আরব আমিরাতও হামলার প্রভাব এড়াতে পারেনি। দেশটি জানিয়েছে, প্রজেক্টাইলগুলো ভূপাতিত করা হলেও ধ্বংসাবশেষে ফুজাইরাহতে বড় ধরনের আগুন লেগেছে।

ট্যাগস :

“কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ক্রমবর্ধমান সহিংস ঘটনা”

আপডেট সময় : ০২:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬