ওসমান হাদী হত্যা মামলার শীর্ষ আসামি ফয়সাল ফয়সাল ভারতে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৮২ বার পঠিত

বংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ০৮.০৩.২০২৬ ।।
ভারতে গ্রেপ্তার হয়েছেন ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁও সীমান্ত এলাকা থেকে ভারতের পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স শনিবার-রোববার অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আটক করেছে। দু’জনকেই অবৈধভাবে দেশের ভিতরে প্রবেশ ও অবস্থানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এই দুই জন বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। ভারতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা শিগগিরই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল, সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। এছাড়া, হাদী হত্যার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও পুলিশ পূর্বে গ্রেপ্তার করেছিল। ওসমান হাদী গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুইজনের গুলিতে আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভারতীয় পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বর্তমানে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছে। মামলা এখনও চলমান, এবং তদন্ত অব্যাহত আছে।





















