সংবাদ শিরোনাম :
ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ১২:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পঠিত

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রী টুকুর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।













