ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৭ বার পঠিত

মো: শাকিল হোসাইন, ধামরাই ( ঢাকা ) প্রতিনিধ: ঢাকা ধামরাইয়ের দেপাশাই নয়াপাড়া একতা সংঘের উদ্যোগে মাদক বিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অফিস তত্ত্বাবধায়ক আকবর আলী, ধামরাই অঞ্চলের এসডিআইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো: হারুন অর রশিদ, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রবিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মোতালেপ এবং ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ।ফুটবল টুর্নামেন্টের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মোর সেলিম, মোঃ জাকারিয়া, মো:ছামাদ খান সহ আরো অনেকই। ট্রাইবেকারে এস কে সালমান একাদশকে পরাজিত করেছেন রিফাত লায়ন্স ক্লাব।



















