ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নতুন সরকারকে অভিনন্দন : স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান এফজেএসের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১৭.০২.২০২৬ ।।

ঢাকা, ১৭.0২.২০২৬:

বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সরকার গঠিত হওয়ায় সংগঠনটি সন্তোষ প্রকাশ করে।

ফেডারেল জার্নালিজম সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন ও সাধারন সম্পাদক সুমন প্রামাণিক এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। গণমাধ্যম সংশ্লিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের মতামত গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়। ফেডারেল জার্নালিজম সোসাইটি নতুন সরকারের কাছে বিশেষভাবে প্রত্যাশা করে—
১.সারাদেশে সকল সংবাদকর্মীর প্রশিক্ষন ও দক্ষতা নিশ্চিত করা
২.সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ
৩.গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি
৪.জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণএছাড়া রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে ফেডারেল জার্নালিজম সোসাইটি সরকার ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী।

একই সঙ্গে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন সরকারের সফলতা কামনা করে ফেডারেল জার্নালিজম সোসাইটি আশা প্রকাশ করেছে—এই সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখবে।

ট্যাগস :

নতুন সরকারকে অভিনন্দন : স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান এফজেএসের

আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬