ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০৯.০২.২০২৬।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন সংক্রান্ত যে বিধিনিষেধ সাংবাদিকদের ক্ষেত্রে আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়।
এর আগে রোববার নির্বাচন কমিশন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজ এলাকার মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এ সিদ্ধান্তের কথা উল্লেখ করে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত প্রিসাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কেবল ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এর বাইরে অন্য কোনো কর্মকর্তা বা সদস্যের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি থাকবে না। তবে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল করা হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।

ট্যাগস :

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬