ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

যুদ্ধবিরতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২০৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। শনিবার।। ২৭ ডিসেম্বর।। ২০২৫।।

থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের বিতর্কিত সীমান্তে দীর্ঘদিনের সংঘাত থামাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত ২০ দিন ধরে চলা এই সাংঘাতে দুই দেশের প্রায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া উভয় দেশের প্রায় ৫ লাখেরও বেশি সাধারণ মানুষ নিরাপত্তার কারণে নিজ নিজ এলাকা ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক কয়েক বছরে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘ সময়ের সামরিক সংঘর্ষ। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাথফোন নাকফানিট ও কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সিহা এক যৌথ বিবৃতিতে জানান, শান্তি বজায় রাখতে দুই দেশেই বর্তমানে অবস্থানরত সেনাদের সেখানেই রাখবে। চুক্তি অনুযায়ী, সীমান্ত এলাকায় নতুন করে সেনা মোতায়েন করা যাবেনা এবং উসকানিমূলক কোনো সামরিক কার্যক্রম করা যাবেনা।

দীর্ঘদিনের এই সীমান্ত বিরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্বোডিয়ার অর্থনীতি। পর্যটন ও সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম কষ্টে পড়েছিল। একাধিকবার আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশ অস্ত্র বিরতিতে রাজি হওয়ায়, ঘরছাড়া মানুষদের বাড়ি ফেরার সুযোগ তৈরি হয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে তা নির্ভর করবে ভবিষ্যত কূটনৈতিক উদ্যোগ ও বিতর্কিত সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের ওপর। আপাতত দেশের সামরিক নেতৃত্ব তাদের বাহিনীকে শান্ত থাকার ও চুক্তি মেনে চলার নির্দেশ দিয়েছে।

ট্যাগস :

যুদ্ধবিরতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া

আপডেট সময় : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫