ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত

রাজধানীতে আজ ৭ দলের বিক্ষোভ-সমাবেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৩৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বৃহষ্পতিবার।। ১৮.০৯.২৫।।

সপ্তাহের সবচেয়ে ব্যস্ত দিন বৃহস্পতিবার। এদিন রাজধানীতে মানুষের ভিড় অন্য দিনের তুলনায় বেশি থাকে। এর সঙ্গে এদিন যোগ হয়েছে সাতটি রাজনৈতিক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব কর্মসূচি।

একইসঙ্গে আগামীকাল শুক্রবার ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আটটি বিভাগীয় শহরে একসঙ্গে এ পরীক্ষা হবে। এর মধ্যে ঢাকার পরীক্ষার্থীরা আজই রাজধানীতে জড়ো হচ্ছেন। সব মিলিয়ে রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে আজ।

ঘোষণা অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ জোহরের নামাজ শেষে বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে। পরে সেখান থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত যাবে মিছিল। বায়তুল মোকাররম উত্তর গেটে আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক) সমাবেশ করবে।

দলটির প্রচার সম্পাদক হাসান জুনাইদ জানিয়েছেন, সমাবেশ পরবর্তী মিছিল যাবে বিজয়নগর, কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত।

এদিকে বিকেল ৩টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দিকে যাবে খেলাফত আন্দোলন। বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সমাবেশ, পরে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে আবার বিজয়নগরে ফিরবে জাগপা। বিকেল ৫টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে নেজামে ইসলাম।

অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। পরে পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে শাহবাগ পর্যন্ত মিছিল করবে দলটি। এই কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াত।

এছাড়াও শাহবাগ বন্ধ হলে তার প্রভাব পড়বে ধানমন্ডি, নিউমার্কেট, বাংলামোটর, কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায়। এছাড়া শাহবাগ ও কাকরাইল এলাকায় অবস্থিত হাসপাতালগুলোতেও রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা মেডিক্যাল, বারডেম, ধানমন্ডির পপুলার হাসপাতাল, সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতাল, কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়তে পারেন।

ট্যাগস :

রাজধানীতে আজ ৭ দলের বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫