ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি: সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২১৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সিইসি একথা বলেন।সিইসি বলেন, উনারা (ইইউ) জানতে চেয়েছেন গণতান্ত্রিক পরিবর্তনের জন্য যে নির্বাচন হবে তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি। আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি, ভোটার নিবন্ধন থেকে আরম্ভ করে এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তার টাইমলাইন কী রকম হবে ইত্যাদি জানতে চেয়েছেন। বাংলাদেশের এই অগ্রযাত্রায় উনারা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। উনারা চান যে ডেমোক্রেটিক ট্রানজেশনটা হোক। এই পথে যতটুকু সহায়তা দরকার উনারা সহায়তা করবেন।কী ধরনের সহায়তা দেবেন, জানতে চাইলে সিইসি বলেন, উনারা লোক পাঠাবেন। পর্যালোচনা করে পরে আমাদের জানাবেন। উনাদের মিশন আসবে। নির্বাচন হলে তারা চাচ্ছেন পর্যবেক্ষক হিসেবে থাকতে চান। আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের। কেননা, আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য।আমরা বলেছি, আমাদের যে প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচনের জন্য এতে সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এই কথা তাদের বলেছি। তারা খুশি হয়েছেন। আমরা যে সর্বশক্তি নিয়োগ করেছি এটা তারা উপলব্ধি করতে পেরেছেন।তারা বলছেন যে, সংস্কারের জন্য সময়টক খুব কম হয়ে যাচ্ছে। তারা সংস্কারের ওপর গুরুত্ব বেশি দিচ্ছেন। তবে তারা প্রেসার নয়, সাজেশন দিচ্ছেন।সিইসি বলেন, আমাদের মতামত আমরা দিয়েছি। সংবিধান আমাদের যে স্বাধীনতা দিয়েছে, সেটা যেন গ্যারান্টেড থাকে, সেটা উনাদের জানিয়েছি। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক এটা আমরা চাই না। তারা এটা এপ্রিশিয়েট করেছেন যে ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, অন্যথায় জাতি যা প্রত্যাশা করে সেটা তারা দিতে পারবে না।

ট্যাগস :

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি: সিইসি

আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫