ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেটিসিসিএলের উন্নয়ন ও সম্পত্তি উদ্ধারে সহযোগিতা চাইলেন চেয়ারম্যান Logo দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী Logo লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ Logo শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’ Logo সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড Logo ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি Logo ৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর Logo সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী Logo পটুয়াখালীর ঐতিহাসিক ভারানী খাল এখন কচুরিপানার জঙ্গল: ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা! Logo গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন

সচিবালয়ে আগুন নাশকতা কি না তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২৫৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। মন্ত্রিপরিষদ সচিবকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করার জন্য। এই আগুন কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতা কি না- জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের আগে আমি তো বলতে পারব না। তদন্তের পরে আপনাদের জানাবো।সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এভাবে আগুন- এ বিষয়ে তিনি বলেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে। এজন্য তো অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয়ের ভেতরেও তো হতে পারে বলেই তো সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়। আগুনের উৎসের বিষয়ে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, এটা তদন্তের পরে বলতে পারব। প্রাথমিকভাবে নাশকতা মনে করছেন কি না- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আমরা বলতে পারব না। একটা ইনভেস্টিগেশনের পরে বলতে পারব।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একটা পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসছিলেন। রাস্তা পার হচ্ছিলেন, এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে পর মারা যান। এছাড়াও আরও দুই তিনজন সামান্য আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।এ সময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সচিবালয়ে আগুন নাশকতা কি না তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪