ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা: নাহিদ ইসলাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৮০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

কোনো গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে মেনে নেওয়া হবে না। এমন কিছু ঘটলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিগত সরকারের সময় এ ক্ষেত্রটির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। যে কারণে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। সেটা স্পষ্ট করা গণমাধ্যমেরই দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেছেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন।

জাতীয় দুই পত্রিকা ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসের সামনে আন্দোলন, হামলা হয়েছে। বিষয়টি গণমাধ্যমের জন্য হুমকি কি না? সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ল অ্যান্ড অর্ডারের যে সিচুয়েশন তৈরি হয়েছে সে জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে। পত্রিকা অফিসে হামলা-ভাঙচুর হলে আমরা মেনে নেব না। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটা আইনিভাবে দেখব।

তিনি বলেন, এটা কেবলই আইনি বিষয় না। গত সরকারের সময় গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছিল। মানুষের মনেও নানা কারণে ক্ষোভ তৈরি হয়েছে৷ সেটা স্পষ্ট করা সেই গণমাধ্যমের দায়িত্ব। একইসঙ্গে জনগণ সভা-সমাবেশ করলে সেটা যেন শান্তিপূর্ণ হয় সে আহ্বান আমরা জানিয়েছে। পুলিশও যেন দায়িত্বশীল আচরণ করে, শান্তিপূর্ণভাবে জনগণকে সমাবেশ করতে দেয় আমরা সেই নির্দেশনা দিয়েছি।নাহিদ ইসলাম বলেন, একটা মিথ্যা খবর-গুজব অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। সেই জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি। এই সরকার কোনো দলীয় সরকার নয়, তাদের নিজস্ব কোনো প্রচারমাধ্যম নেই। ফলে আমরা গণমাধ্যমের ওপর নির্ভরশীল। আমাদের নিজস্ব কোনো কর্মীবাহিনী নেই বা গণমাধ্যম নেই। তারা বর্তমান সরকারের কার্যক্রম প্রচার করবে। সেজন্য আমরা গণমাধ্যমের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল। সেটাকে রাতারাতি বদল করে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা কঠিন। মেট্রোপলিটন পুলিশকে গ্রামে ট্রান্সফার করা হয়েছে, মফস্বলের পুলিশকে ঢাকায় আনা হয়েছে। তাদের একটু সময় লাগবে গুছিয়ে উঠতে। আর তথ্য প্রচারের ক্ষেত্রে নিরপেক্ষ সাংবাদিকতা আমাদের অনেক তথ্য নিয়ে সহায়তা করে। সে জায়গা থেকে আমরা সহায়তা কামনা করছি। সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহায়তা করা হবে।

ট্যাগস :

গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪