আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে: অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) সাফল্যের সূর্য উদয় হয়েছে এবং আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। আমরা একটি পায়ের ছাপ রেখে যাবো। আমরা এমন জায়গাগুলো দিয়ে হাঁটবো যা রাস্তা তৈরির দিকনির্দেশ করবে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সঙ্গে নিয়ে এই সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা একটি পায়ের ছাপ রেখে যাবো। আমরা কিছু সংস্কার করে যাবো। পরবর্তীতে যারা আসবেন তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।উপদেষ্টা বলেন, অবশ্যই আলু এবং পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে। তবে এসবের অনেকগুলো কারণ রয়েছে।




















