ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের Logo চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ করলো ত্রিপুরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২৮২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বাংলাদেশ সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেন। এতে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত  বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ৫০০ মিটারের মধ্যে রাতে সব ধরনের চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন, যেখানে রোববার (২০ অক্টোবর) থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে আগরতলা ও মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ফলে গত দুই মাস ধরে বাংলাদেশ থেকে থেকে ভারতে অনুপ্রবেশ শুরু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় অনেক বাংলাদেশি নাগরিককে গ্রেফতারও করা হয়েছে।

মূলত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ আটকাতে পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে সীমান্তে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এই নির্দেশে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮ টা থেকে ভোর ৫টার মধ্যে কেউ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল করতে পারবেন না। রোববার থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

ট্যাগস :

বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ করলো ত্রিপুরা

আপডেট সময় : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪