ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

মীর মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জসিম মিয়া(২২) নামের এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আশ্রাফবাদ মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার আশ্রাফবাদ গ্রামে। তার বাবার নাম শিরন মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে আশ্রাফবাদ মাদ্রাসার মাঠে জসিম, একই গ্রামের রওশন মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। এ সময় ইমন ও জসিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন জসিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রহমত উল্লাহ পাভেল বলেন, ‘হাসপাতালে আনার আগেই জসিমের মৃত্যু হয়েছে।’

নিহত জসিমের দুই বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। ঘাতক ইমন মিয়া’কে পালানোর সময় ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হত্যা মামলার আয়ু বাঞ্ছারামপুর মডেল থানার এস আই মো. নুরুজ্জামান ছলিমাবাদ বাজার থেকে গ্রেফতার করে।

বাঞ্ছারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩