ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ছিনতাইকারী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৫১ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুরো চীফ:
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি একটি দেশে তৈরি অস্ত্র পাইপগান জব্দ করা হয়েছে।
২২ মে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।
আটক ৫ ছিনতাইকারী হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধশরী গ্রামের হরিপদ চন্দ্র বিশ্বাসের পুত্র অপু চন্দ্র বিশ্বাস ওরফে আরিফুল ইসলাম (৩২), নগরীর গোবিন্দপুর এলাকার ভাড়াটিয়া মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শাহ আলম (২৮), নগরীর ঠাকুরপাড়া এলাকার ভাড়াটিয়া মুরাদনগরের ছালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র রমজান আলী (২২), কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোপাবাড়ি এলাকার সুজন মিয়ার পুত্র রোজাল ইসলাম ফয়সাল (২১) এবং দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার শফিক মিয়ার পুত্র মহাম্মদ আবিদ (২১)।
এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পাইপ গান, একটি ডিজিটাল সনি ক্যামেরা, লেন্স, ফ্য¬াসলাইট, তিনটি হাত ঘড়ি, মানিব্যাগ, প্রদীপ কুমার সরকার নামীয় একটি জাতীয় পরিচয় পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম ডেবিট কার্ড ও নগদ ৪৫০০ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, গত ২০ মে বরিশাল জেলায় কর্মরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ইজিবাইকে করে যাওয়ার পথে সদর উপজেলার হৃদগড়া এলাকায় ৪/৫ জন দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় গত ২২ মে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সাথে সাথেই জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়।
এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রাজেশ বড়ুয়া।

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ছিনতাইকারী

আপডেট সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩