নিজস্ব প্রতিনিধি:
শাহরুখ খানের ছবি ‘পাঠান’ মুক্তির পরও হারিয়ে যায়নি। এই ছবি নতুন করে দৌড় শুরু করতে চলেছে। স্পাই থ্রিলার ‘পাঠান’ রাশিয়া ও কমনওয়েলথ দেশের তিন হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি রাশিয়ান ভাষায় ডাবিং করা হচ্ছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির তাই নজির একটি নয়। এত বড় পরিসরে আর কোনো ভারতীয় ছবি বিশ্বে ছড়িয়ে পড়েনি। 'পাঠান' ১৩ জুলাই ৩,০০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তির মাধ্যমে একটি নতুন নজির স্থাপন করবে। চার বছর পর 'পাঠান' দিয়েই পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ। এত বিপুল জনপ্রিয়তা নায়কের জীবনে বড় অর্জন।
সব মিলিয়ে অ্যাকশনে ভরপুর থ্রিলারটি আন্তর্জাতিক দর্শকদের কাছে বেশ সাড়া ফেলেছে। গত ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'পাঠান'।
পাঠানের প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি'সুজা মিডিয়াকে বলেছেন যে সিনেমা সবসময়ই দেশ, সংস্কৃতি এবং জাতিসত্তার মধ্যে ব্যবধান কমিয়েছে। এটি সীমান্তের বেড়ার ওপারের মানুষকে মুগ্ধ করেছে।