তথ্য ডেস্ক :
ওপেনএআই এই বছর তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি পৃথক স্টোর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ব্যবহারকারীরা খুব তাড়াতাড়ি এই স্টোরটি দেখতে পাচ্ছেন না। সংস্থাটি জানিয়েছে যে তারা ২০২৪ সালে এই স্টোর সুবিধাটি খুলবে।
আক্সিওসে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানি বলেছে, 'আমরা এই মাসেই স্টোরটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কিছু অপ্রত্যাশিত ঘটনার কারণে এখনই চালু করা সম্ভব হচ্ছে না।' মূলত কনফিগারেশন বার্তা এবং ডিবাগ সমস্যার কারণে আপডেটের সময় বিলম্বিত হয়েছে।
সম্প্রতি, ওপেনএআই বেশ কয়েকটি জটিল সমস্যার সম্মুখীন হয়েছে, তাই অনেক লোক মতামত দিয়েছে যে তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।