প্রযুক্তি ডেস্ক :
কয়েক মিলিয়ন ব্যবহারকারী প্রতিনিয়তই হোয়াটসঅ্যাপে ম্যাসেজ বিনিময় করছেন। হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। আপনিও প্রায়ই কারো না কারো সাথে চ্যাট করছেন। বন্ধুদের সাথে ছবি, ভিডিও, ফাইল শেয়ারও করছেন।
চ্যাট করার সময় বিভিন্ন স্টিকার শেয়ার করে অনেকেই। এখন থেকে, আপনার যে কোনও ফটো হোয়াটসঅ্যাপে স্টিকারে বদলে যাবে। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীদের হাতে এই ফিচার নিয়ে এসেছে। এখন উইন্ডোজ ব্যবহারকারীরাও একই সুবিধা পাবেন।
ফিচারটি কিছু বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ যারা মাইক্রোসফ্ট স্টোরে প্রকাশিত উইন্ডোজ আপডেটের জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন। বাকি ব্যবহারকারীর জন্য, আপডেটটি আগামী দিনে মাইক্রোসফট স্টোরে চালু করা হবে। এই ফিচার সরাসরি উইন্ডোজ অ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করে ব্যবহারকারীর সময় এবং শ্রম বাঁচাতে সাহায্য করবে।
আসুন দেখি উইন্ডোজে ব্যবহারকারীদের একটি ছবিকে স্টিকারে রূপান্তর করতে কী করতে হবে-
১.সবার আগে স্টিকার ট্রেতে যান। বড় “+” চিহ্নে ক্লিক করুন যা আরও স্টিকার খুঁজতে ব্যবহৃত হয়।
২. "ক্রিয়েট স্টিকার" পপ আপ আসবে।
৩. "ইউজ আ ফটো" বা "জেনারেট উইথ এআই" বিকল্পটি নির্বাচন করুন।
একবার তৈরি হয়ে গেলে, কাস্টম স্টিকারটি ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে স্টিকার ট্রেতে সংরক্ষণ করা হবে।
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি আরও বলেছে যে এই স্টোরেজ পরিবর্তনটি ২০২৪ সালের প্রথমার্ধে অ্যান্ড্রয়েডে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।