প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:৩৭ পি.এম
সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে সিরিজ বাঁচানোর এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরে পিছিয়ে রয়েছে টাইগাররা। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।