হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর অডিটোরিয়াম মিলনায়তনে আজ ১২ জুন ( শুক্রবার) সকাল ১০টায়"Startup, Science Project and Innovation Idea Showcasing Program" উপজেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল, ১২৫ ঝালকাঠি-১, রাজাপুর-কাঠালিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম EESS, SEQAEP এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনী আইডিয়া তুলে ধরা হয়।
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" - এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা মুগ্ধ করে সবাইকে।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা দেখে আমি মুগ্ধ। সরকার তরুণদের স্টার্টআপ ও গবেষণায় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমেই বাংলাদেশকে সবার আগে এগিয়ে নিতে হবে।তোমাদের প্রজেক্ট দেখে আমি সত্যিই মুগ্ধ। রাজাপুরের ছেলেমেয়েরা অনেক মেধাবী। সরকার তোমাদের পাশে আছে
মেধা দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীতে উপজেলা পর্যায় অংশ গ্রহন করেন আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সাতুরিয়া মেহেরুন্নেসা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কানুদাসকাটি নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রদশনীতে বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করেছেন রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী।