নিজস্ব প্রতিনিধি:
বলিউড ব্ল্যাক ডায়মন্ড বিপাশা বসু অনেক আগেই বিয়ে করে পুরোদস্তর সংসারী হয়েছেন। গত বছর সন্তান জন্মের পর সেই জালে আরও আঁটসাঁটভাবে যেন জড়িয়েছেন। সংসার সামলাতে গিয়ে হয়তো নিজের দিকে তাকানোর খুব একটা সময় পাননি নায়িকা। এই সুযোগটা নিয়েছে মেদ। শরীরে বিস্তার করেছে আধিপত্য।
এবার দীর্ঘদিন পর একটি ফ্যাশন শোতে দেখা গেল বিপাশাকে। তবে মেদযুক্ত শরীর নিয়ে র্যাম্পে হাঁটতে গিয়ে কিছুটা বিপাকে পড়লেন এই অভিনেত্রী। নেটমাধ্যমে হাতি বলে কটাক্ষ করা হলো তাকে। যে বিপাশা ফ্যাশন শোতে একসময় সবার নজর কেড়েছিলেন, সেই বিপাশা মেদবহুর শরীর নিয়েও এতদিন পর র্যাম্পে এসে প্রমাণ করলেন যে তিনি আছেন এবং থাকবেন।
বিপাশার এই র্যাম্পে আগমণ খুব একটা পছন্দ হয়নি নেটিজেনদের। বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ। আসলে কন্যাসন্তান হওয়ার পর বিপাশা অনেকটাই মুটিয়েছেন। আর তা দেখেই বিপাশাকে কটাক্ষ।
মুম্বাইয়ে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিপাশা। শোনা যায় সে সময় ডিনো মোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমা জগতে পা রাখেন এই অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর তাদের প্রথম সন্তানের জন্ম হলো।