নিজস্ব প্রতিনিধি:
রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ মুক্তি পেতে চলেছে ১ ডিসেম্বর। আর এই মুক্তিকে ঘিরেই বক্স অফিসে ঝড় বইছে। শুধু রণবীর নয়, এই ছবিতে ববি দেওলের লুকও সবার নজর কেড়েছে।
এদিকে শনিবার থেকে ভারতে 'অ্যানিমেল'-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে। বক্স অফিসের হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই এই ছবির সংগ্রহ জমা হয়েছে ৬ কোটি ৪০ লাখ রুপি। শুধু তাই নয়, বিক্রি হয়েছে ২ লাখেরও বেশি টিকিট।
বিশেষজ্ঞরা বলছেন, রণবীরের‘অ্যানিম্যাল’ মুক্তির দিনে (১ ডিসেম্বর) ৫০ কোটির ব্যবসা করবে।
হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে তর সইছে না দর্শকদের। তাই শনিবার থেকে অগ্রীম বুকিং শুরু হতেই তোলপাড় শুরু হয়েছে।