মোঃ জিয়াউর রহমান মিন্টু, ময়মনসিংহ প্রতিনিধি :
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর গণসংযোগ ও প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে।
তবে এক্ষেত্রে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের কাউকে মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও তাদের অনুসারীদের প্রচারণায় এরই মধ্যে উপজেলা এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। উপজেলায় চেয়ারম্যান পদে কারা সরকার দলের মনোনয়ন পান সেদিকেই নজর সবার।
স্থানীয়ভাবে ও প্রচারনায় অনেকদিন ধরেই মাঠে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ৫ নং সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ। তিনি দীর্ঘদিন ধরে মাঠচষে দাপিয়ে বেড়াচ্ছেন। বৃহত্তর চরাঞ্চলের ৪ টি ইউনিয়নে প্রচারণায় ও সার্বিক জনপ্রিয়তায় বহুলাংশে এগিয়ে রয়েছেন। চরাঞ্চলের আঞ্চলিকতায় আলহাজ্ব আবু সাঈদ অনেকটাই থাকবেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন কে মাঠে দেখা যাচ্ছে ও পাশাপাশি জেলা যুবলীগের সভাপতি অ্যডভোকেট আজহারুল ইসলাম জন সংযোগ করে চলেছেন।
দলের স্থানীয় একাধিক সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ড, ব্যক্তিগত ইমেজ, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, সামাজিক ও জনহিতকর কর্মকর্তা পদে প্রার্থী হিসেবে মনোনীত হতে ভূমিকা রাখবে।
ময়মনসিংহের তৃণমূলের একাধিক নেতা মনে করেন, আলহাজ্ব আবু সাঈদের প্রতি দলের বেশিরভাগ নেতাকর্মীর আস্থা ও সমর্থন রয়েছে। তাকে মনোনয়ন দিলে দলে গ্রুপিং থাকলেও তার কোনো প্রভাব পড়বে না এবং বিপুল ভোটে নির্বাচিত হবে। সাঈদ ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন। একজন উচ্চশিক্ষিত, কর্মীবান্ধব, কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকেন। যে কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
আলহাজ্ব আবু সাঈদ বলেন, আমাকে এবার মনোনয়ন দিলে নিশ্চিত বিজয় ছিনিয়ে আনতে পারবো। আমি ছাত্রজীবন থেকে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করে আসছি। এ কারণ অধিকাংশ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আমার পক্ষে সমর্থন দিয়েছে।