নিজস্ব প্রতিনিধি :
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে দলটির নেতাকর্মীরা গণসংযোগ ও আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করবেন।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
এর আগে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনসহ সব ক্ষেত্রে সরকারকে অসহযোগিতার আহ্বান জানায় বিএনপি।
গত ২০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।
ওই দিন থেকেই বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলন বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি দলটি অবরোধ কর্মসূচিও পালন করছে।