![]()
গাজীপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা, র্যালি ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদরি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মহাপরিচালক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্য ও সংহতির চেতনাকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, কৃষি গবেষণার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল মান্নান এবং পরিচালক ড. মোহা. মনিরুজ্জামান।
আলোচনা শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মহাপরিচালকের নেতৃত্বে বারির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ইনস্টিটিউটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়া জোহরের নামাজের পর বারির কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা অংশ নেন।
বারির সম্পাদক ও প্রটোকল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।