নিজস্ব প্রতিনিধি :
আবারও বায়ু দূষণের তালিকায় শীর্ষে উঠে এলো রাজধানী ঢাকা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএআইআর) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ু দূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ২৭৪, যার মানে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
বায়ু দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীনের শেনইয়াং। শহরের স্কোর ১৯৩ যার মানে বাতাস অস্বাস্থ্যকর। দূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক। এই শহরের স্কোর ১৭৬ যার মানে সেখানকার বাতাসের মানও অস্বাস্থ্যকর। ভারতের কলকাতা চতুর্থ অবস্থানে এবং আরেকটি চীনের আরেক শহর উহান পঞ্চম স্থানে রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বাতাসের মান ছিল দুর্যোগপূর্ণ, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।