নিজস্ব প্রতিনিধি:
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। শনিবার সকাল থেকেই মেলার মাঠে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যাও বাড়তে থাকে। দুপুরের পর মেলার প্রাঙ্গণে ভিড় দেখা যায়। তবে এত লোকসংখ্যার মধ্যে অর্ধেকেরই বেশি মানুষ এসেছে মেলা দর্শন করতে।
বিক্রেতারা বলছেন, মেলায় লোকসংখ্যা বাড়লেও বিক্রি বাড়েনি। মেলায় বেশির ভাগই দর্শনার্থী। তবে ক্রেতাদের আকৃষ্ট করতে স্টলে ডিসকাউন্ট ও অফার দেওয়া হয়েছে।
মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক ছাড় ও অফার নিয়ে হাজির হয়েছে স্টল-প্যাভিলিয়ন। কুকিজ থেকে শুরু করে বিছানার চাদরেও দিচ্ছে বিশেষ ছাড়। এদিকে ক্রেতারা যাথে কোনভাবেই প্রতারিত না হয়, সে জন্য তদারকি বাড়িয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। অস্থায়ীভাবে তৈরি করা অফিসে নিয়মিত বসছেন তাদের কর্মকর্তারাও।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা। আয়োজক সূত্রে জানা গেছে, গত বছর মেলায় ৩৩১টি দেশি-বিদেশি স্টল অংশ নেয়। এ বছর মোট ৩৫০টি স্টল অংশগ্রহণ করবে।