ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা খানসামার পি কে প্রজ্ঞা রায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৭৫ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, ষ্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা পি কে প্রজ্ঞা রায়। আজ সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার নিয়েছেন পি কে প্রজ্ঞা রায়।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি উইনিয়নের হাশিমপুর গ্রামের হরিপ্রসাদ রায়ের (বর্তমানে তিনি প্রভাষক, গণিত মাহিগঞ্জ ডিগ্রী কলেজ) মেয়ে পি কে প্রজ্ঞা রায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ -এ জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগে (ষষ্ঠ -অষ্টম) ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়েছে। পি কে প্রজ্ঞা রায় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির কৃতি শিক্ষার্থী।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতাটির প্রথম যাত্রা শুরু হয় ২০১৩ সালে সৃজনশীল মেধা অন্বেষণ নামে, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ২০২০ সাল থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ নামকরণ করা হয়। ৩টি শ্রেণী ও ৫টি বিষয়ে (১টি বিষয় কেবল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে ২,০০,০০০ টাকা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী। এর পর আছে বিদেশে যাওয়ার সুযোগ।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা খানসামার পি কে প্রজ্ঞা রায়

আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩