তথ্য ডেস্ক :
প্রত্যেকেই স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক ধরনের অ্যাপ। তবে জানেন কি এসব অ্যাপের মধ্যে ছদ্মবেশে থাকে অনেক ম্যালওয়্যার। হ্যাকাররা একেবারে আসল অ্যাপের মতোই ভুয়া অ্যাপ ডেভেলপ করে। যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করে।
সম্প্রতি, গুগল প্লে স্টোর থেকে ১৭টি লোন অ্যাপ সরিয়ে দিয়েছে। ক্ষতিকারক অ্যাপের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, প্লে স্টোরের এই লোন অ্যাপগুলি ব্যবহারকারীদের ডিভাইসের ওপর নজর রাখছিল। অ্যাপসটি দিনের পর দিন ব্যবহারকারীদের বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। এবং প্রতারকরা সেই সমস্ত ডেটা দিয়ে ব্যবহারকারীদের ব্ল্যাকমেইল করছিল।
ম্যালওয়্যার সুরক্ষা এবং ইন্টারনেট সুরক্ষা সংস্থা ইএসইটি-এর গবেষকরা ব্যবহারকারীদের সতর্ক করার জন্য এই অ্যাপগুলির একটি তালিকা প্রকাশ করেছিলেন। অ্যাপগুলি মূলত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার লোকদের লক্ষ্য করে।
নিরাপত্তা সংস্থাটি আরও বলেছে যে গুগলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অ্যাপগুলির প্রতিও। সেই অনুযায়ী, সার্চ ইঞ্জিন জায়ান্ট ইতিমধ্যেই সেই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে।
কিন্তু গুগল ঠিকই অ্যাপগুলো সরিয়ে দিয়েছে। তবে এটি আপনার ফোনে রেখে দিলেও উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭টি অ্যাপগুলো হলো-
এএ ক্রেডিট, আমোর ক্যাশ, গুয়াবাক্যাশ, ইজিক্রেডিট, কাশও, ক্রেডিটবাস, ফ্ল্যাশলোন, প্রেস্তামোক্রেডিটো, ক্রেডিট ডি ক্রেডিটো-ইউমি ক্যাশ, গো ক্রেডিটো, ইন্সট্যান্টানিও প্রেস্তামো, কার্টেরা গ্র্যান্ডে, র?্যাপিডো ক্রেডিটো, ফিনিউপ ঋণ, ৪এস ক্যাশ, ট্রুনাইরা, ইজিক্যাশ।