বাংলাদেশ কণ্ঠ।। শনিবার।। ১১.১০.২৫।।
কাবুল ও পাকতিকায় গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান। এ নিয়ে দেশ দুইটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ হামলার জেরে পাকিস্তানকে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। খবর টোলো নিউজের।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে। এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটির মন্ত্রণালয়। সেইসঙ্গে পাকিস্তানকে এই হামলার জন্য সম্ভাব্য পরিণতির সতর্ক করা হয়েছে।