বাংলাদেশ কণ্ঠ রিপোর্ট :
একাত্তরের পরাজিত শক্তি দেশের বিজয়ের ইতিহাস মুছে দিয়েছিল মন্তব্য করে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা কেউ যেন আর বিকৃত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের দারিদ্র্যের চিত্র অনেকটাই পাল্টে দিয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পী শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বাঙালি, জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। শিল্পী শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধা। তার তুলিতে উঠে আসে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।
শেখ হাসিনা বলেন, আমি রেখেছি কেন জানেন? সেখানে কতগুলো ছোট ছোট বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমি সেখানে বসেই সব সময় আমার সঙ্গে যারা কাজ করে তাদের বলি, এই চিত্র আমি বাংলাদেশ থেকে বদলাতে চাই। আমরা অনেক ক্ষেত্রে সফল হতে পেরেছি। আমাদের মনে রাখতে হবে, শিল্পীর তুলির আঁচড় অনেক শক্তিশালী।