মো: শাকিল হোসাইন : ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি: মাদক কে না বলুন, তরুন সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সুশৃংখল জীবন গঠনে উৎসাহিত করতে ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর সূতিপাড়া উদীয়মান যুব সমিতি ও শ্রীরামপুর দূর্বার সংঘের উদ্যোগে এসডিআইয়ের আয়োজনে মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, এসডিআইয়ের সিনিয়র সহকারী পরিচালক মো: ইসমাইল হোসেন, জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ, এরিয়া ম্যানেজার মো: হারুন অর রশিদ সহ আরো অনেকেই। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছল হক বলেন, শুধু সুতিপাড়া এবং শ্রীরামপুরে নয় ধামরাই উপজেলায় ৪ শত ৪৮টি গ্রামে মাদক প্রতিরোধ এবং যুব সমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করে সুস্থ সুশৃংখল জীবন গঠনে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং তিনি আরো বলেন রাতারাতি মাদক নির্মূল করা সম্ভব না হলে ও ইচছা, চেষ্টা এবং জনসচেতনার মাধ্যমে মাদক প্রতিরোধ করা সম্ভব।