শাকিল হোসাইন: ঢাকার ধামরাই উপজেলা প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এর বিরুদ্ধে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং এর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত এ মতবিনিময় ও পরিচিতি সভায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল রাকিবুল হাসান ইশান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাজমুল হুদা খান ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: নাজমুল হাসান অভি সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন মাদক, জুয়া,চাঁদাবাজ, ধর্ষণের মত অপরাধ কমাতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরকে ও সচেতন হতে হবে। যেখানেই অপরাধ হবে সাথে সাথে সকলকে একত্রিত হয়ে তা মোকাবিলা করতে হবে।