বাংলাদেশ কন্ঠ ।।
বড় পর্দায় মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা ‘শাস্ত্রী’। আর এ দিনই ভারতের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ও সম্মানের পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা।
চলতি বছরের শুরুতেই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা। বর্ষীয়ান এই অভিনেতা এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন।
দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। বক্তব্য রাখতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা দিয়ে মিঠুন বলেন, ‘আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে।
১৯৭৬ সালে মৃগয়া চলচ্চিত্রে অভিনয় দিয়ে তার পথ চলা শুরু হয়। বাংলা হিন্দিসহ ৬টি ভাষায় তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে প্রায় আটচল্লিশ বছরের কাজের অভিজ্ঞতা তার।