চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা শহরের ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দফতরটির প্রকৌশলী-কর্মকর্তারা। এ সময় দফতরটির উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রায়হান ইমতিয়াজ, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহেদুর রহমান ও মো. ফয়েজ উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।