গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর প্রবীণ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
গাজীপুর প্রবীণ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আখেরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, গাজীপুর প্রবীণ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এ্যাড. আবদুল বারী, গাজীপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মুক্তিযোদ্ধা আবু হানিফ। গাজীপুর প্রবীণ কল্যাণ সমিতির সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম রউফের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক গাজী মোঃ কবিরুজ্জামান। সভায় গাজীপুর প্রবীণ কল্যাণ সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।